আবারও বাংলাদেশে ওটিলিয়া

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

চলতি মাসেই ঢাকায় আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে

2026-11-18T22:49:57+00:00
2026-11-18T22:49:57+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
আবারও বাংলাদেশে ওটিলিয়া
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পিএম 
রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। ছবি : সংগৃহীত
চলতি মাসেই ঢাকায় আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বিলিওনেরা’ গান দিয়ে পরিচিতি পাওয়া এই শিল্পীর কনসার্ট। এর আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে কনসার্টের তারিখ প্রকাশ করেছে।

এর আগে গত অক্টোবরে ওটিলিয়া নিজেও তার ফেসবুক পেজে ঢাকার এই কনসার্টের প্রচার চালান। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী দুয়েক দিনের মধ্যেই অনলাইনে টিকেট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। তবে অনুষ্ঠান আয়োজনের জন্য এখনও মন্ত্রণালয়ের অনুমতির প্রক্রিয়া চলছে। অনুমতি পাওয়া গেলেই টিকেট বিক্রির কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।


২০১৪ সালে ‘বিলিওনেরা’ গান প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান ওটিলিয়া। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করে। একাধিক দেশের সংগীত তালিকায় শীর্ষস্থানেও জায়গা করে নেয় এটি। সবশেষে ২০২২ সালে ‘টিকিফাই’-এর আয়োজনে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   আবার  বাংলাদেশ  ওটিলিয়া 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: