ব্ল্যাকমেইলের শিকার ফারিন খান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে তারকাদের ব্যক্তিগত জীবনও অনেক সময় হয়ে ওঠে অনাকাঙ্ক্ষিত চাপের কারণ। পরিচিতির আড়ালে কেউ কেউ সুযোগ নেয়

2026-11-18T22:46:03+00:00
2026-11-18T22:46:03+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ব্ল্যাকমেইলের শিকার ফারিন খান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম 
অভিনেত্রী ফারিন খান। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে তারকাদের ব্যক্তিগত জীবনও অনেক সময় হয়ে ওঠে অনাকাঙ্ক্ষিত চাপের কারণ। পরিচিতির আড়ালে কেউ কেউ সুযোগ নেয় বিশ্বাসের, আর সেই সুযোগ থেকেই তৈরি হয় ব্ল্যাকমেইলের মতো পরিস্থিতি। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ফারিন খান।

গত কয়েক বছর ধরে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুক লাইভে ফারিন জানান, অভিনয়জীবনের বাইরে তার একটি ব্যক্তিগত জীবন রয়েছে। বরাবরই ব্যক্তিগত বিষয়গুলো গণমাধ্যমের আড়ালে রাখার চেষ্টা করেছেন তিনি। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়েই প্রকাশ্যে কথা বলতে হচ্ছে তাকে। দীর্ঘদিন ধরে চলা এসব ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান।


ফারিনের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাদের পূর্বপরিচিত। ওই ব্যক্তি তার কয়েকজন সহকর্মীর কাছে বিভিন্ন ভিডিও এবং ব্যক্তিগত কথোপকথন ছড়িয়ে দিচ্ছেন। এমনকি একাধিকবার তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন হ্যাক করার অভিযোগও তুলেছেন অভিনেত্রী। তার দাবি, ব্যক্তিগত বেশ কিছু নথিও অভিযুক্ত ব্যক্তির কাছে রয়েছে। এসব বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত ব্যক্তির পরিচয় অবশ্য এখনও প্রকাশ করেননি ফারিন। তবে তার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, গত কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও পরিবার, সমাজ ও ব্যক্তিগত জীবনের কথা ভেবে নীরব ছিলেন। এখন আর চুপ থাকতে চান না তিনি।

ফারিন আরও অনুরোধ করেছেন, তার কোনো ব্যক্তিগত ছবি, ভিডিও কিংবা কথোপকথন কারও কাছে পাঠানো হলে যেন তাকে বিষয়টি জানানো হয়।

আগামী দুই-তিন দিনের শুটিংয়ের ব্যস্ততা শেষ করে পরিবারের অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এরপর সাংবাদিকদের সামনে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও ঘটনার বিস্তারিত তুলে ধরার কথা জানিয়েছেন।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ব্ল্যাকমেইল  শিকার  ফারিন খান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: