নতুন ধারাবাহিক ‘বেকার পোলাপাইন’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

হাস্যরস, প্রেম, পারিবারিক সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘বেকার পোলাপাইন’। ফরিদুল ইসলাম নির্জনের রচনায় নাটকটি

2026-11-18T22:47:27+00:00
2026-11-18T22:47:27+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন ধারাবাহিক ‘বেকার পোলাপাইন’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ পিএম 
নির্মিত হয়েছে ধারাবাহিক ‘বেকার পোলাপাইন’। ছবি : সংগৃহীত
হাস্যরস, প্রেম, পারিবারিক সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘বেকার পোলাপাইন’। ফরিদুল ইসলাম নির্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। আগামীকাল ২০ থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে টোটো নামের এক আত্মবিশ্বাসী ও আত্মম্ভরী মানুষকে ঘিরে। চিকিৎসাবিদ্যায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজেকে চিকিৎসক দাবি করে খুলে বসে হোমিওপ্যাথিক ডিসপেনসারি। নিজের ধারণাকেই সঠিক মনে করা টোটোর জীবনে একসময় আসে মায়া। তাকে ঘিরে টোটো প্রেম, অদ্ভুত কর্মকাণ্ড এবং পরবর্তী দাম্পত্য জীবনের নানা হাস্যকর ও জটিল ঘটনা নিয়ে এগিয়ে যায় গল্প।


হাস্যরসের মধ্য দিয়ে নির্মিত নাটকটিতে উঠে এসেছে ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো। গল্পের একপর্যায়ে টোটো উপলব্ধি করতে শেখে, সব বিষয়ে জ্ঞান জাহির করা আর প্রকৃত জ্ঞানী হওয়া এক নয়। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

এতে অভিনয় করেছেন চাষী আলম, তানজিম হাসান অনিক, সিনি স্নিগ্ধা, শিরতাজ জেবিন, হানিফ পালোয়ান, জাবেদ গাজী, আনোয়ার হোসেন, ফাতেমা হিরা, ফরহাদ বাবু, জাস মান্নাতসহ আরও অনেকে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ধারাবাহিক  বেকার পোলাপাইন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: