‘লিম্বো’র পোস্টারে অন্যরকম শরিফুল রাজ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঢালিউডের পরিচিত মুখ শরিফুল রাজ। একেক সিনেমায় একেক ধরনের চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। এবার চেনা গল্পের বাইরে

2026-11-18T22:43:27+00:00
2026-11-18T22:43:27+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
‘লিম্বো’র পোস্টারে অন্যরকম শরিফুল রাজ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম 
ঢালিউডের পরিচিত মুখ শরিফুল রাজ। ছবি : সংগৃহীত
ঢালিউডের পরিচিত মুখ শরিফুল রাজ। একেক সিনেমায় একেক ধরনের চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। এবার চেনা গল্পের বাইরে গিয়ে কল্পবিজ্ঞানের জগতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেতা। নির্মাতা তানিম রহমান অংশুর নতুন সিনেমা ‘লিম্বো’র পোস্টারে দেখা মিলেছে রাজের ভিন্ন এক আবহের। মহাকাশকে কেন্দ্র করে নির্মিতব্য এই সিনেমায় নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন তিনি।

গতকাল ছিল শরিফুল রাজের জন্মদিন। বিশেষ এই দিনেই প্রকাশ পেয়েছে ‘লিম্বো’র পোস্টার। এটি ইতিমধ্যে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ করে শরিফুল রাজ লিখেছেন, মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে।


অন্যদিকে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নির্মাতা তানিম রহমান অংশুও সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার ভাষায়, এবার সার্ফিং হবে আকাশে। এর আগে ‘ন ডরাই’ সিনেমায় অংশুর পরিচালনায় কাজ করেছন শরিফুল। দীর্ঘদিন পর আবারও এক সঙ্গে কাজ করছেন তারা।

‘লিম্বো’ সিনেমাটির গল্প, রাজের চরিত্র কিংবা অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। মহাকাশের পটভূমিতে নির্মিত এই সিনেমায় প্রেম ও মানুষের পারস্পরিক সম্পর্কের গল্প উঠে আসবে। এতে কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই), ভিজ্যুয়াল ইফেক্টস ও অ্যানিমেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানা গেছে।
সব ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   লিম্বো  পোস্টার  অন্যরকম  শরিফুল রাজ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: