বিদেশযাত্রার গল্পে অহনা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা আমাদের সমাজে নতুন নয়। তবে সেই স্বপ্ন পূরণের পথে পেছনে পড়ে থাকা

2026-11-20T22:42:46+00:00
2026-11-20T22:42:46+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বিদেশযাত্রার গল্পে অহনা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম 
অভিনেত্রী অহনা রহমান। ছবি : সংগৃহীত
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা আমাদের সমাজে নতুন নয়। তবে সেই স্বপ্ন পূরণের পথে পেছনে পড়ে থাকা পরিবারের আবেগ, বিশেষ করে মায়ের একাকিত্ব ও সন্তানের প্রতি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘গোয়িং বিদেশ’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। তার সঙ্গে রয়েছেন শামীম হাসান সরকার।

সম্প্রতি নাটকটি প্রকাশ পেয়েছে সুরাঞ্জলি ইউটিউব চ্যানেলে। নাটকের গল্পে দেখা যায়, উজ্জ্বল ভবিষ্যতের আশায় মাকে রেখে বিদেশে যেতে চায় এক সন্তান। নিজের স্বপ্ন পূরণ এবং পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে তার এই সিদ্ধান্ত। কিন্তু সেই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে মায়ের প্রতি সন্তানের দায়িত্ব, ভালোবাসা ও আবেগের নানা প্রশ্ন। বিদেশে যাওয়ার স্বপ্নের বিপরীতে মায়ের নিঃসঙ্গতা ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নাটকটির গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নাটকটি প্রসঙ্গে অহনা রহমান বলেন, বর্তমান সময়ে বিদেশে যাওয়ার স্বপ্ন, পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং প্রিয়জনকে ছেড়ে থাকার বাস্তবতা অনেক পরিবারের জীবনের অংশ। সেই পরিচিত বাস্তবতাকে নাটকের গল্পে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। প্রচারে আসার পর নাটকটি ভালো সাড়া ফেলেছে। 

নাটকটিতে অহনা রহমান ও শামীম হাসান সরকারের পাশাপাশি অভিনয় করেছেন সম্পা নিজাম, শিব্বিরসহ আরও অনেকে। প্রীতি দত্তের চিত্রনাট্যে নাটকটির গল্প ও পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত। প্রযোজনা করেছে টেলিহোম। প্রযোজক আলী বশির।


ছোটপর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অহনা রহমান। পারিবারিক ও সামাজিক গল্পের নাটকে তার উপস্থিতি বরাবরই দর্শকের আগ্রহ তৈরি করে।

এর মধ্যে রয়েছে ‘অশান্তির সংসার’, ‘বিলকিসের ভাতের হোটেল’ ও ‘নালিশ’ অন্যতম।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   বিদেশযাত্রা  গল্প  অহনা রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: