নির্মিত হচ্ছে ‘জুবিন ক্ষেত্র’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতি ও সৃষ্টিকর্ম সংরক্ষণে উদ্যোগ নিয়েছে ভারতের আসাম সরকার। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘জুবিন ক্ষেত্র’

2026-11-20T22:38:32+00:00
2026-11-20T22:38:32+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
নির্মিত হচ্ছে ‘জুবিন ক্ষেত্র’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম 
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গ। ছবি : সংগৃহীত
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতি ও সৃষ্টিকর্ম সংরক্ষণে উদ্যোগ নিয়েছে ভারতের আসাম সরকার। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘জুবিন ক্ষেত্র’ নামে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের প্রথম পর্যায়ের কাজের জন্য ১৫ কোটি রুপি বরাদ্দ অনুমোদন করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

গত ১৮ নভেম্বর জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই উদ্যোগের মধ্য দিয়ে আগামী প্রজন্মের কাছে জুবিনের স্মৃতি ও সংগীতজীবনের অবদান তুলে ধরা সম্ভব হবে।

গুয়াহাটির উপকণ্ঠে সোনাপুরে নির্মিত হবে ‘জুবিন ক্ষেত্র’। এরই মধ্যে প্রকল্পের নকশা ও পরিকল্পনার খসড়া সরকারের কাছে জমা দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। পাশাপাশি প্রকল্পের জমি নিয়ে জটিলতাও নিরসন করা হয়েছে। অর্থ বরাদ্দের অনুমোদনের পর এবার নির্মাণকাজের দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হবে।


স্মৃতিসৌধটি শুধু শ্রদ্ধা নিবেদনের স্থান নয়; বরং জুবিনের সংগীত, শিল্পকর্ম ও সাংস্কৃতিক অবদান সংরক্ষণের একটি স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   নির্মিত  জুবিন ক্ষেত্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: