মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন : মৌসুমী হামিদ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সন্তানকে ঘিরেই এখন কাটছে তার সময়। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। তবে,

2026-11-22T09:03:29+00:00
2026-11-22T09:19:06+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন : মৌসুমী হামিদ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০৩ এএম  আপডেট: ২২.১১.২০২৬ ৯:১৯ এএম
অভিনেত্রী মৌসুমী হামিদ । ছবি : সংগৃহীত
পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সন্তানকে ঘিরেই এখন কাটছে তার সময়। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। তবে, ব্যক্তিগত কারণে মা হওয়ার তারিখ প্রকাশ করতে চাননি তিনি।

সুখবরটি নিজেই জানিয়েছেন মৌসুমী।

মা হওয়ার অনুভূতিকে ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। ছেলের চেহারায় নিজের ছাপ দেখতে পেয়েছেন জানিয়ে সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এ ছাড়া, ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানোসহ নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন তার প্রতিদিনের রুটিন।


এদিকে, গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী। এ সময়, স্বামী আবদুল ওয়াদুদকেও পরিচয় করিয়ে দেন তিনি। ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টেও কাজ করেছেন তিনি। তবে, আপাতত অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়ে সন্তানকে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। অভিনেত্রীর সর্বশেষ অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার। চলছে প্রেক্ষাগৃহে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   মা হওয়ার অনুভূতি  ভাষায় প্রকাশ  করা কঠিন  মৌসুমী হামিদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: