আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা অপসারণের কাজ শুরু করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
এ কারণে মঙ্গলবার (১২ মে) সকাল থেকে কয়েকটি এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে মঙ্গলবার শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আরও পড়ুন
বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- জকাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নেসকোর পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করা হচ্ছে। একই সঙ্গে কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে।
এএডি/