সাপের কামড়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে সাপের কামড়ে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তে চার

2026-05-12T10:27:28+00:00
2026-05-13T10:23:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সাপের কামড়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২৭ এএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১০:২৩ এএম
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে সাপের কামড়ে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠনের ঘোষণা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার তৈয়্যবিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. আয়াত স্থানীয় বাসিন্দা মো. রবিউল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে যায় আয়াত। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে রক্ত পরীক্ষা করতে গিয়ে দীর্ঘ সময় বিলম্ব করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত বলেন, ‘সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসা শুরু না করে পরীক্ষা-নিরীক্ষার নামে সময় নষ্ট করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিলে হয়ত শিশুটিকে বাঁচানো যেত।’

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, ‘তদন্তে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/মহু


  বিষয়:   শিশু  মৃত্যু  ফটিকছড়ি  চট্টগ্রাম  সাপের কামড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: