সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

2026-05-12T10:48:32+00:00
2026-05-12T10:48:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৪৮ এএম 
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।


মৃত দুই শিশুর মধ্যে, ইকরা জান্নাত নামের সাত মাস বয়সি এক শিশু সিলেট সদর উপজেলার এবং মারওয়ান আহমেদ নামের ১০ মাস বয়সি শিশু কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা দুজনেই ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

পরিসংখ্যান বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব নিশ্চিত হাম ও রুবেলা রোগীর সংখ্যা ১৪৭ জন। যার মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৮৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ জন ভর্তি আছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

/মহু
  বিষয়:   সিলেট  হাম  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: