শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, বহুপাক্ষিক কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অবস্থানের কথা আবারও তুলে ধরেছে বাংলাদেশ।সোমবার (১১ মে) নিউইয়র্কে

2026-05-12T12:22:39+00:00
2026-05-12T12:23:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২২ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ১২:২৩ পিএম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি: সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, বহুপাক্ষিক কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অবস্থানের কথা আবারও তুলে ধরেছে বাংলাদেশ। 

সোমবার (১১ মে) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সফররত যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সাংবিধানিক অঙ্গীকার থেকেই জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের এই দীর্ঘ পথচলা। 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ। বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।


বৈঠকে রাষ্ট্রদূত স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বিশেষ করে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও মিশনের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। 

সালাহউদ্দিন নোমান চৌধুরী আরও বলেন, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য সংলাপ ও সমঝোতার কোনো বিকল্প নেই। শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আগামীতেও জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   শান্তিরক্ষা  কূটনীতি  বাংলাদেশ  জাতিসংঘ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: