নারায়ণগঞ্জে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেনকে বদলি করা হয়েছে এবং

2026-05-12T12:37:39+00:00
2026-05-12T13:27:09+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩৭ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ১:২৭ পিএম
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেনকে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন মিজ্ রিনাত ফৌজিয়া।

সোমবার (১১ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমান এডিসি মো. সাখাওয়াত হোসেনকে আগামী ১৭ মে তারিখের মধ্যে বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন অপরাহ্ণে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

অন্যদিকে, নবনিযুক্ত রিনাত ফৌজিয়াকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০ (০২) ধারার বিধান অনুযায়ী নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থেকে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করবেন।

/মহু


  বিষয়:   নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: