ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৫ দিন বন্ধ থাকবে জাবি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। টানা প্রায় ২৫ দিনের এই

2026-05-12T12:51:22+00:00
2026-05-12T12:51:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৫ দিন বন্ধ থাকবে জাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫১ পিএম 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। টানা প্রায় ২৫ দিনের এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন

ঘোষণা অনুযায়ী, আগামী ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমেও বিরতি থাকছে। ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সময়ে প্রয়োজন অনুযায়ী কিছু দপ্তর সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে। সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দীর্ঘ এই ছুটিকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেছে। অনেকে ঈদ উদযাপন ও পারিবারিক সময় কাটাতে ক্যাম্পাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

এএডি/


  বিষয়:   ঈদ  গ্রীষ্মকালীন  ছুটি  বন্ধ  জাবি  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: