কেন হল থেকে বের করা হলো শিক্ষার্থীদের, তদন্তে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি

সারাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীদের ‘জোরপূর্বক’ বের করে দেওয়ার অভিযোগে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

2026-05-12T15:04:06+00:00
2026-05-12T15:08:18+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কেন হল থেকে বের করা হলো শিক্ষার্থীদের, তদন্তে শাবিপ্রবি
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৩:০৮ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সময়ের আলো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীদের ‘জোরপূর্বক’ বের করে দেওয়ার অভিযোগে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।


কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমদ এবং ফাতিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমত আরা।

এর আগে, ৭ মে শাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতারা ২০২৪ সালের ২৬ আগস্ট আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। একই সঙ্গে তারা ৪৮ কর্মঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরি বলেন, ‘এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি চিঠি হাতে পেয়েছি।’

/মহু


  বিষয়:   শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  সিলেট  শাবিপ্রবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: