স্কুলের বারান্দায় বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ, ব্যাগে মিলল জীবনের সঞ্চয় ৭০ হাজার টাকা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

জীবনের শেষ রাতটি কেটেছিল একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। হয়ত ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চেয়েছিল। কিন্তু সেই রাতই হয়ে উঠলো তার

2026-05-12T17:25:43+00:00
2026-05-12T17:25:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুলের বারান্দায় বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ, ব্যাগে মিলল জীবনের সঞ্চয় ৭০ হাজার টাকা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:২৫ পিএম 
নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সময়ের আলো
জীবনের শেষ রাতটি কেটেছিল একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। হয়ত ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চেয়েছিল। কিন্তু সেই রাতই হয়ে উঠলো তার জীবনের শেষ আশ্রয়। সকালে স্থানীয়রা দেখতে পান— স্কুলের বারান্দায় নিথর হয়ে পড়ে আছেন এক বৃদ্ধ ভিক্ষুক। পরে তার ব্যাগ খুলে পাওয়া গেল ৭০ হাজার ৮৬০ টাকা— যা ছিল হয়ত সারাজীবনের কষ্টের সঞ্চয়।

মঙ্গলবার (১২ মে) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হৃদয়স্পর্শী এ ঘটনাটি ঘটে। নিহত আবুল হোসেন (৫৯) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, আবুল হোসেন দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে তিনি নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসী তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।


খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তার ব্যবহৃত কাপড়ের ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ভিক্ষা করে অল্প অল্প করে জমানো সেই অর্থ সবসময় নিজের কাছেই রাখতেন তিনি।

একজন অসহায় ভিক্ষুকের ব্যাগে এত টাকা পাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, হয়ত জীবনের শেষ বয়সে একটু নিরাপদ আশ্রয় কিংবা পরিবারের জন্য কিছু রেখে যাওয়ার স্বপ্ন নিয়েই টাকা জমিয়েছিলেন বৃদ্ধ আবুল হোসেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও উদ্ধারকৃত টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   স্কুল  বারান্দা  বৃদ্ধ  ভিক্ষুক  মরদেহ  জীবনের সঞ্চয়  শ্রীপুর  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: