শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্তে বিষধর কোবরা, জীবিত উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতঘরের রান্নাঘরে বিষধর কোবরা সাপ ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী

2026-05-12T17:33:05+00:00
2026-05-12T17:33:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্তে বিষধর কোবরা, জীবিত উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৩৩ পিএম 
বসতঘরের রান্নাঘর থেকে উদ্ধার বিষধর কোবরা। ছবি : সময়ের আলো
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতঘরের রান্নাঘরে বিষধর কোবরা সাপ ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা অভিযান চালিয়ে সাপটি জীবিত উদ্ধার করেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা রান্নাঘর পরিষ্কার করার সময় ফোঁসফোঁস শব্দ শুনে একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা বড় আকৃতির সাপ দেখতে পান। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।


খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকারীরা জানান, এটি একটি অত্যন্ত বিষধর কোবরা সাপ। পরে সাপটি নিরাপদ সংরক্ষণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শ্রীমঙ্গল  রান্নাঘর  ইঁদুরের গর্তে  বিষধর কোবরা  জীবিত উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: