সীমান্ত হত্যা বন্ধে উদ্যোগ না নেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই এবং সীমান্ত হত্যা বন্ধে তাদের কোনো উদ্যোগও নেই জানিয়ে তাদেরকে চুড়ি

2026-05-12T19:21:22+00:00
2026-05-12T19:44:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্ত হত্যা বন্ধে উদ্যোগ না নেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৭:৪৪ পিএম
কসবা উপজেলার ধজনগর সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সময়ের আলো
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই এবং সীমান্ত হত্যা বন্ধে তাদের কোনো উদ্যোগও নেই জানিয়ে তাদেরকে চুড়ি পরিয়ে রাখা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সব বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সরকারকে বলব যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। যদি সীমান্ত রক্ষা না করতে পারেন তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী তাদের হাতে দেশ নিরাপদ নয়।


নিহতদের চোরাকারবারি উল্লেখ করে বিজিবির দেওয়া প্রেস রিলিজের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিজিবি থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারি, চোরাকারবারি আখ্যায়িত করা হয়েছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলব বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ মারা যেতো। পিলখানা হত্যাকাণ্ডের পর এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, যদি আমরা সরকার গঠন করি সীমান্ত এলাকাজুড়ে খাল খনন করব। যাতে ওপার থেকে আর মাদক বাংলাদেশে না পাঠাতে পারে। যুবসমাজকে নষ্ট না করতে পারে। ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে। অনেক সংসদ সদস্য এ ব্যবসার সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি মাদকের সঙ্গে জড়িত আছে। না হলে বাংলাদেশে মাদক আসে কীভাবে?

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সীমান্ত হত্যা  বন্ধ  স্বরাষ্ট্র মন্ত্রী  চুড়ি  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: