জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপ। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসে অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যানালিস্ট/অ্যাসিস্ট্যান্ট কিউএ টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার (১২ মে) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যানালিস্ট/অ্যাসিস্ট্যান্ট কিউএ টেকনিশান
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : ফার্মেসিতে ডিপ্লোমা (ফার্মাসিউটিক্যাল টেকনোলজি)
অন্যান্য যোগ্যতা : শিফট-ভিত্তিক কার্যক্রমে কাজ করার প্রস্তুতি। ইংরেজিতে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল : গাজীপুর (কালিয়াকৈর)
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২১ মে ২০২৬
সময়ের আলো/আআ