হাতিয়ায় ৩৭ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ, ৪৫ জেলে আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার করায় অভিযান চালিয়ে নোয়াখালী হাতিয়ায় ৪৫ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

2026-05-13T08:39:28+00:00
2026-05-13T08:39:28+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাতিয়ায় ৩৭ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ, ৪৫ জেলে আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৩৯ এএম 
প্রায় ৩৭ লাখ টাকার সামুদ্রিক মাছসহ ৪টি ট্রলার জব্দ করা হয়। ছবি : সংগৃহীত
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার করায় অভিযান চালিয়ে নোয়াখালী হাতিয়ায় ৪৫ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ৩৭ লাখ টাকার সামুদ্রিক মাছসহ ৪টি ট্রলার জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

কোস্ট গার্ড সূত্র জানায়, সন্দেহজনক চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ কেজি ইলিশ ও ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা। 


পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন। 

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।  

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, ‘সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’ 

/কেএইচও
  বিষয়:   হাতিয়া  সামুদ্রিক মাছ  জেলে আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: