ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার

2026-05-13T10:13:10+00:00
2026-05-13T10:26:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:১৩ এএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১০:২৬ এএম
পাহাড়তলী থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) ভোর ৪টায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়তলী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার মধ্যরাত থেকে ফেসবুকে ঝুলন্ত মরদেহের ছবি ছড়িয়ে পড়ে। বুধবার ভোরে বিষয়টি আলোচনায় আসে।  


সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, এই তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বলেও দাবি করা হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে এটাকে পরিকল্পিত হত্যা মনে করা হচ্ছে। অনেকে এ ঘটনার বিচার দাবি করেছেন। 

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার মাসুদুর রহমান বলেন, ‘ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ থাকার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে যায়। তাকে উদ্ধার করে আনার পর দেখা যায়, মরদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্ত করা হয়। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

/মহু



  বিষয়:   চট্টগ্রাম  মরদেহ  ছাত্রলীগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: