ফার্স্টট্রিপের বিটুসি ট্রাভেল বুকিং পুনরায় চালু

সময়ের আলো ডেস্ক

ফিচার

অনলাইন ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ আনুষ্ঠানিকভাবে তাদের বিটুসি পুনরায় চালু করেছে। গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক ডিজিটাল ট্রাভেল বুকিং

2026-05-13T10:22:01+00:00
2026-05-13T10:22:01+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
ফিচার
ফার্স্টট্রিপের বিটুসি ট্রাভেল বুকিং পুনরায় চালু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ১৮)
ছবি : সংগৃহীত
অনলাইন ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ আনুষ্ঠানিকভাবে তাদের বিটুসি পুনরায় চালু করেছে। গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক ডিজিটাল ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করার লক্ষ্যেই নতুনভাবে যাত্রা শুরু করেছে ফার্স্টট্রিপ।

পুনরায় চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা এখন সহজেই তাদের ট্রাভেল-সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের ট্রাভেল এক্সপেরিয়েন্সকে আরও সহজ ও কার্যকর করতে বিটুসিতে যুক্ত করা হয়েছে আধুনিক সব ট্রাভেল সেবা ও বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস।

নতুনভাবে চালু হওয়া ফার্স্টট্রিপ ওয়েব ও অ্যাপে থাকছে ফ্লাইট বুকিং, এক্সট্রা ব্যাগেজ, সিট সিলেকশন, মিল সিলেকশন, ইএমআই সুবিধা, ই-সিম, ব্যাগেজ প্রোটেকশন, অটো রিফান্ড এবং অটো রিইস্যু সেবাসহ নানা আধুনিক সুবিধা। এসব ফিচার গ্রাহকদের ট্রাভেল প্ল্যানিংকে আরও স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত করে তুলবে।

ওয়েব ও অ্যাপ পুনরায় চালুর বিষয়ে ফার্স্টট্রিপ কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের সুবিধা, ডিজিটাল সেবার কার্যকারিতা এবং উন্নত ট্রাভেল এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দিয়েই প্ল্যাটফর্মটি নতুনভাবে সাজানো হয়েছে। বাংলাদেশের গ্রাহকদের জন্য ট্রাভেল প্ল্যানিংকে আরও সহজ, দ্রুত ও সহজলভ্য করে তোলাই এখন ফার্স্টট্রিপের প্রধান লক্ষ্য।


ফার্স্টট্রিপ আশাবাদী, এই নতুন উদ্যোগ দেশে অনলাইন ট্রাভেল সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

গ্রাহকরা এখন ফার্স্টট্রিপের ওয়েব ও অ্যাপ ভিজিট করে বিভিন্ন ট্রাভেল সুবিধা উপভোগ করতে পারবেন এবং আরও সহজে বুকিং এক্সপেরিয়েন্স নিতে পারবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   ফার্স্টট্রিপ  বিটুসি  ট্রাভেল  বুকিং  চালু 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: