রামেক হাসপাতালে হাম উপসর্গে ভর্তি ১ হাজারে পৌঁছালো

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি ১ হাজারে ঠেকল। এর মধ্যে সুস্থ হয়েছে ৮৪২ শিশু। মারা

2026-05-13T11:55:55+00:00
2026-05-13T11:55:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রামেক হাসপাতালে হাম উপসর্গে ভর্তি ১ হাজারে পৌঁছালো
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৫৫ এএম 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি ১ হাজারে ঠেকল। এর মধ্যে সুস্থ হয়েছে ৮৪২ শিশু। মারা গেছে আরও ৫৫ শিশু।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, মঙ্গলবার থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ শিশু ভর্তি হয়েছে। এতে রাজশাহী মেডিকেলে হামে আক্রান্ত হয়ে শিশু ভর্তির মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার।

হাসপাতালে বর্তমানে ১০৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় আছে। 

ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘হাম উপসর্গে মৃত্যু কমে আসলেও হাসপাতালে ভর্তি কমছে না। প্রতিদিন হাম উপসর্গের রোগী আসছে। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন চিকিৎসা দিতে। আশা করা যায় রোগী ভর্তির সংখ্যাও কমে আসবে। ’

/মহু
  বিষয়:   হাম  মৃত্যু  শিশু  রাজশাহী  হাসপাতাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: