সিলেটে হামে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশু না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছে হাম ও রুবেলার প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু

2026-05-13T12:03:56+00:00
2026-05-13T12:05:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে হামে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশু না ফেরার দেশে
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১২:০৫ পিএম
চলতি বছরে সিলেটে হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। ছবি : সময়ের আলো
সিলেট বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছে হাম ও রুবেলার প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন সন্দেহভাজন রোগী। এতে করে বিভাগজুড়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিভাগে। চলতি বছরে সিলেটে হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য কার্যালয়ের তথ্যমতে, মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে সিলেটের কানাইঘাটের ২ বছর ৩ মাস বয়সি হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুরের ১ বছর ৪ মাস বয়সি রাইসা জান্নাত এবং ছাতকের ৮ মাস বয়সি আরিয়া জান্নাত।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালসহ হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ জন রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আর ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্মড হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছেন সুনামগঞ্জে। এ বছর সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

/মহু


  বিষয়:   শিশু  হাম  মৃত্যু  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: