তারকা খেলোয়াড়কে ছাড়াই সুইডেনের বিশ্বকাপ দল ঘোষণা

সময়ের আলো ডেস্ক

খেলা

সুইডেনের কোচ গ্রাহাম পটার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। তবে চমক হিসেবে দলে জায়গা হয়নি দেজান কুলুসেভস্কির।মঙ্গলবার (১২

2026-05-13T12:38:26+00:00
2026-05-13T12:38:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
তারকা খেলোয়াড়কে ছাড়াই সুইডেনের বিশ্বকাপ দল ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৩৮ পিএম 
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সুইডেনের কোচ। ছবি : সংগৃহীত
সুইডেনের কোচ গ্রাহাম পটার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। তবে চমক হিসেবে দলে জায়গা হয়নি দেজান কুলুসেভস্কির। মঙ্গলবার (১২ মে) এ দল ঘোষণা করা হয়।

জানা গেছে, হাঁটুর চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকা টটেনহ্যাম তারকা সময়মতো পুরোপুরি ফিট হতে না পারায় শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

এক সংবাদ সম্মেলনে গ্রাহাম পটার জানান, কুলুসেভস্কিকে বাদ দেওয়া ছিল তার জন্যে খুব কঠিন সিদ্ধান্ত।

তিনি জানান, পুনর্বাসনের শেষ পর্যায়ে থাকলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার জন্য প্রয়োজনীয় ম্যাচ ফিটনেসে পৌঁছানো তার পক্ষে সম্ভব হয়নি। তাই ঝুঁকি নিতে চাননি তারা।

অন্যদিকে, সুইডেনের আরেক গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাকও চলতি মৌসুমে ইনজুরিতে রয়েছেন। তবে তাকে নিয়ে আশাবাদী কোচ পটার। বিশ্বকাপ শুরুর আগেই ইসাক ছন্দে ফিরবেন বলে আশা করছেন তিনি।


গ্রুপ ‘এফ’-এ থাকা সুইডেন ১৪ জুন মেক্সিকোর গুয়াদালুপেতে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর টেক্সাসে নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে খেলবে তারা।

সুইডেনের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : ক্রিস্টোফার নর্ডফেল্ট, ভিক্টর জোহানসন, জ্যাকব উইডেল জেটারস্ট্রোম
 
ডিফেন্ডার : ড্যানিয়েল সভেনসন, ভিক্টর লিন্ডেলফ, ইসাক হিয়েন, কার্ল স্টারফেল্ট, ইলিয়ট স্ট্রাউড, গুস্তাফ লাগেরবিয়েলকে, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এমিল হোলম, হজলমার একডাল, এরিক স্মিথ 

মিডফিল্ডার ও ফরোয়ার্ড : তাহা আলী, ইয়াসিন আয়ারি, লুকাস বার্গভাল, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর গয়োকেরেস, জেসপার কার্লস্ট্রম, গুস্তাফ নিলসন, বেঞ্জামিন নাইগ্রেন, মাতিয়াস সভানবার্গ, বেসফোর্ট জেনেলি, আলেকজান্ডার ইসাক, আলেকজান্ডার বার্নহার্ডসন, কেন সেমা।

/কেএইচও


  বিষয়:   তারকা  খেলোয়াড়  সুইডেন  বিশ্বকাপ দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: