সমালোচনার মুখে বিজয়ের দফতর থেকে সরানো হলো জ্যোতিষীকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটে জয় পেয়েছে থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। এরপরই মুখ্যমন্ত্রী বিজয়ের দফতরের ‘অফিসার অন স্পেশাল ডিউটি

2026-05-13T15:16:41+00:00
2026-05-13T15:16:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সমালোচনার মুখে বিজয়ের দফতর থেকে সরানো হলো জ্যোতিষীকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:১৬ পিএম 
থালাপাতি বিজয়। ছবি : সংগৃহীত
তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটে জয় পেয়েছে থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। এরপরই মুখ্যমন্ত্রী বিজয়ের দফতরের ‘অফিসার অন স্পেশাল ডিউটি (পলিটিক্যাল)’ পদে সদ্য নিয়োগ পাওয়া থেকে এক জ্যোতিষীকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) ওই জ্যোতিষীকে নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় টিভিকে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে সরিয়ে দেয়।

রাধান পণ্ডিত ভেত্রিভেলকে দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের দফতরে বিশেষ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এই নিয়োগ ঘিরে বিরোধী দল ও সমালোচকদের পাশাপাশি টিভিকের গুরুত্বপূর্ণ মিত্র বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) মধ্যেও অসন্তোষ তৈরি হয়।

ভিসিকে তাদের দুই আসনের সমর্থন দিয়ে বিজয় সরকারকে আস্থাভোটে সহায়তা করেছিল।

নিয়োগ প্রত্যাহারের আগে টিভিকে নেতা সি টি নির্মল কুমার সাংবাদিকদের বলেছিলেন, ভেত্রিভেল মূলত দলের মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করার কথা ছিল। তিনি দাবি করেন, ভেত্রিভেলের পেশা নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য ছিল না।

নির্মল কুমার বলেন, তিনি আমাদের মিডিয়া পারসন, মিডিয়া মুখপাত্র। তিনি যে কোনো পেশা থেকে আসতে পারেন। তাকে মিডিয়া হ্যান্ডলার হিসেবেই নিয়োগ দেওয়া হয়েছিল।


স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভেত্রিভেল আগে থেকেই বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাণী করেছিলেন। এমনকি তার পরামর্শেই অভিনেতা-রাজনীতিক বিজয় শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছিলেন বলেও দাবি করা হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   সমালোচনা  বিজয়  দফতর  জ্যোতিষী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: