নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-05-13T19:00:12+00:00
2026-05-13T19:00:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:০০ পিএম 
প্রতীকী ছবি
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। সে পাগলাকানাই মোড়ের আন্তরিক হোটেলে (সাবুর হোটেল) কাজ করতেন।


ভাড়া বাসার মালিক বেবি খাতুন জানান, গত এক সপ্তাহ আগে বাসা ভাড়া নেন খুশি। সোহাগ হোসেন নামের রিক্সা চালক তার স্বামী বলে দাবি করেন খুশি। মঙ্গলবার রাত ১০ টার দিকে হোটেল থেকে কাজ শেষে স্বামীর সঙ্গে বাসায় আসেন। সকালে অনেক বেলা হলেও খুশি বের না হলে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখতে পান বাইরে থেকে ছিটকিনি লাগানো আর পেছনের দরজা খোলা। তারা দরজা খুলে দেখতে পায় খুশির মরদেহ বিছানায় পড়ে আছে। পরে পুলিশে খবর দিয়ে তারা মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়ে যায় বলে ধারনা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   নারী  হোটেল কর্মচারী  মরদেহ উদ্ধার  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: