পাসপোর্ট অফিসের পাশে ময়লা ফেলায় কারাদণ্ড ও জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে পাসপোর্ট অফিস সংলগ্ন শুভাঢ্যা এলাকায় রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে ১ দিনের বিনাশ্রম

2026-05-13T20:02:31+00:00
2026-05-13T20:02:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাসপোর্ট অফিসের পাশে ময়লা ফেলায় কারাদণ্ড ও জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:০২ পিএম 
শুভাঢ্যা এলাকায় ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে পাসপোর্ট অফিস সংলগ্ন শুভাঢ্যা এলাকায় রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে হাতেনাতে ময়লা ফেলতে ধরা পড়েন মো. রাসেল মিয়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ওয়ালিউর রহমান নামের আরও একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি বলেন, কেরানীগঞ্জে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অপরাধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন, মাইকিং কার্যক্রম এবং স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানে কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   কেরানীগঞ্জ  পাসপোর্ট অফিস  ময়লা ফেলায়  কারাদণ্ড  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: