দেড় যুগ ধরে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুরে একটি অত্যন্ত সংকীর্ণ সড়ক দীর্ঘ দেড় যুগ ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। চলাচলের

2026-05-13T20:23:01+00:00
2026-05-13T20:23:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দেড় যুগ ধরে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:২৩ পিএম 
সান্তাহার পৌর শহরের বশিপুরে সংকীর্ণ সড়ক। ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুরে একটি অত্যন্ত সংকীর্ণ সড়ক দীর্ঘ দেড় যুগ ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। চলাচলের অনুপযোগী এই রাস্তার কারণে শিক্ষার্থী, রোগী, প্রতিবন্ধী ব্যক্তি ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও তারা ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে সান্তাহার বশিপুর এলাকায় বাড়ি নির্মাণের সময় সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে চলাচলের রাস্তা রাখা হয়নি। এর ফলে এলাকার ৪০টিরও বেশি পরিবারের মানুষ বর্তমানে কার্যত অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। রাস্তাটি এতটাই সরু যে, মোটরসাইকেল বা ভ্যান চলাচলেরও কোনো উপায় নেই।


রাস্তা না থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন এলাকার অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিরা। সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জরুরি চিকিৎসাসেবা নিতে রোগীদের হাসপাতালে নেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মরদেহ খাটিয়ায় করে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত জায়গাও এই রাস্তায় নেই। বৃষ্টির দিনে সামান্য কাদা-পানিতে দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দীর্ঘদিন এই সমস্যায় জর্জরিত হয়ে এলাকাবাসী গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তারা দ্রুত সড়কটি সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন।

ইউএনও মাসুমা বেগম জানান, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: