আইনজীবীদের ওপর হামলার মামলার তদন্ত পিবিআইতে

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দিন আইনজীবীদের ওপর হামলার মামলার তদন্তের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়ার নির্দেশ দিয়েছেন

2026-05-13T20:49:02+00:00
2026-05-13T20:51:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আইনজীবী আলিফ হত্যা
আইনজীবীদের ওপর হামলার মামলার তদন্ত পিবিআইতে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ৮:৫১ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত। ছবি : সময়ের আলো
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দিন আইনজীবীদের ওপর হামলার মামলার তদন্তের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) মামলার বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। 

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই আদেশকে কেন্দ্র করে আদালত চত্বরে উগ্র বিক্ষোভ শুরু করেন ইসকন সমর্থকরা। তারা চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান দীর্ঘক্ষণ আটকে রাখেন। 

তখন পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ওই দিন বিকেলে আদালত ভবন থেকে কিছুটা দূরে কোতোয়ালি থানার পেছনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। একই সময়ে আইনজীবীদের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর ও আহত করে হামলাকারীরা।

আইনজীবী আলিফ হত্যার ঘটনায় মূল মামলার পাশাপাশি আইনজীবীদের ওপর হামলার অভিযোগে নিহত আলিফের ভাই খানে আলম আদালতে পৃথক একটি মামলা করেছিলেন। এতদিন মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করে আসছিল।


তবে ডিবি পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় এবং তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় বাদীপক্ষ তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন জানান।

বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বাদী তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুনানির সময় মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সিএমপির ডিবি (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল আদালতে উপস্থিত ছিলেন। এখন থেকে পিবিআই মামলাটির বিস্তারিত তদন্ত পরিচালনা করবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আইনজীবী  হামলার  মামলা  পিবিআই  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: