হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল, বিএনপি-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীতে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার

2026-05-13T22:11:05+00:00
2026-05-13T22:11:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল, বিএনপি-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:১১ পিএম 
মোহাম্মদ আজহার উদ্দিন, মো. কবির হোসেন ও মোহাম্মদ রাসেল তালুকদার। ছবি : সময়ের আলো
পটুয়াখালীতে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত থেকে বুধবার (১৩ মে) রাত পর্যন্ত পটুয়াখালী শহরের বনানী, সবুজবাগ, কলেজ রোড এবং বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন, গলাচিপা উপজেলার মো. কবির হোসেন এবং পটুয়াখালী পৌর শহরের যুবলীগ নেতা মোহাম্মদ রাসেল তালুকদার।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ঔষধ ব্যবসায়ী ও এক চাকরিজীবীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা আদায় করে। আপত্তিকর ভিডিও ধারণের পর ভুক্তভোগী মো. শহীদুলকে ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মাধ্যমে একটি সালিশি বৈঠকে বিষয়টি সামনে এলে সেখানে অভিযুক্তদের স্বীকারোক্তি পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হানি ট্র্যাপ  ব্ল্যাকমেইল  বিএনপি  যুবলীগ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: