দিল্লিতে বাসের ভেতরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও কন্ডাক্টর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দিল্লিতে একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে

2026-05-14T11:33:21+00:00
2026-05-14T11:33:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে বাসের ভেতরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও কন্ডাক্টর গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৩৩ এএম 
যে বাসটিতে ওই নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি : ইন্ডিয়া টুডে
ভারতের দিল্লিতে একটি স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অভিযোগে ওই নারী জানিয়েছেন, বাসের ভেতরে দুই জন তাকে ধর্ষণ করে। সোমবার রাতে দিল্লির রানিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পীতমপুরার একটি বস্তির বাসিন্দা ওই ব্যক্তি মঙ্গলপুরীর একটি কারখানায় কর্মরত। 

দিল্লি পুলিশ জানিয়েছে, অপরাধে ব্যবহৃত বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা আইএএনএস-এর তথ্য অনুযায়ী, ১১ মে রাতে ওই নারী কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সে সময় সরস্বতী বিহার এলাকার একটি বাস স্টপে একটি স্লিপার বাস এসে থামে।


অভিযোগ অনুযায়ী, বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চাইলে ওই নারীকে জোর করে বাসের ভেতরে তুলে নেওয়া হয়।

এরপর বাসটি নাংলোইয়ের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ওই নারী বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। ঘটনার পর তার মেডিকেল পরীক্ষা করা হয় এবং পরে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়। অভিযুক্তদের এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত এখনো চলছে।

সূত্র : এনডিটিভি 


/ইউএমএইচ



  বিষয়:   দিল্লি  ধর্ষণ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: