সীমান্তে যুবক নিহত, গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ও রহস্য তৈরি হয়েছে। গভীর রাতে আমঝোল সীমান্তে ঘটে

2026-05-14T12:05:01+00:00
2026-05-14T12:05:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তে যুবক নিহত, গুলির অভিযোগ অস্বীকার বিএসএফের
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:০৫ পিএম 
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ও রহস্য তৈরি হয়েছে। গভীর রাতে আমঝোল সীমান্তে ঘটে যাওয়া এ ঘটনায় মো. খাদেমুল নামে ওই যুবক প্রাণ হারান।

স্থানীয়দের দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে তিনি আহত হন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিএসএফ।

নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহল দল গুলি চালায়। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। পরে তাকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, ঘটনার পরপরই বিএসএফ প্রাথমিকভাবে বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে গুলির সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই বলে জানায়। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনও সদস্য অস্ত্র ব্যবহার করেননি এবং অস্ত্র পরীক্ষাতেও ফায়ারের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

এএডি/


  বিষয়:   সীমান্ত  যুবক  নিহত  গুলি  অভিযোগ  অস্বীকার  বিএসএফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: