বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী রায়

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার দাম্পত্য সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলা গুঞ্জন এবার নতুন মোড় নিয়েছে।

2026-05-14T14:00:29+00:00
2026-05-14T14:16:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী রায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ২:১৬ পিএম
অভিনেত্রী মৌনী রায়। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার দাম্পত্য সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলা গুঞ্জন এবার নতুন মোড় নিয়েছে। কয়েকদিন ধরে তাদের বিচ্ছেদের খবর ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা চললেও অবশেষে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌনীর কিছু কার্যক্রম ঘিরেই মূলত গুঞ্জনের শুরু। ভক্তদের নজরে আসে, নিজের প্রোফাইল থেকে বিয়ের কয়েকটি ছবি সরিয়ে ফেলেছেন তিনি। একইসঙ্গে স্বামী সুরজ নাম্বিয়ারকেও আর অনুসরণ করছেন না মৌনী।

অন্যদিকে সুরজও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন। এরপর থেকেই দুজনের সম্পর্ক ভাঙনের জল্পনা আরও জোরালো হয়ে ওঠে।
আরও পড়ুন

এমনকি অভিনেত্রী দিশা পাটানি সুরজকে আনফলো করেছেন- এমন দাবিও ঘুরতে থাকে সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে অনেকে তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত দিতেও শুরু করেন। পাশাপাশি সুরজ নাম্বিয়ারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও ছড়িয়ে পড়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।

তবে এতসব আলোচনার মধ্যেও এতদিন নীরব ছিলেন মৌনী ও সুরজ। অবশেষে মুখ খুলে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

মৌনী বলেন, ‘সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। সবাইকে অনুরোধ করব, মিথ্যা তথ্য ছড়াবেন না।’

২০২২ সালে ভারতের গোয়ায় জমকালো আয়োজনে বিয়ে করেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। বাঙালি ও মালয়ালি- দুই রীতিতেই অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতিকে সুখী জুটি হিসেবেই দেখেছেন ভক্তরা।

এএডি/


  বিষয়:   বিচ্ছেদ  জল্পনা  মুখ  মৌনী রায়  বলিউড  অভিনেত্রী  মৌনী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: