সবুজ গাউনে নজর কাড়লেন দীঘি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও আলোচনায় এসেছেন নিজের নতুন লুক নিয়ে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকা

2026-05-14T14:46:02+00:00
2026-05-14T14:46:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সবুজ গাউনে নজর কাড়লেন দীঘি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:৪৬ পিএম 
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও আলোচনায় এসেছেন নিজের নতুন লুক নিয়ে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকা এই অভিনেত্রী এবার ভক্তদের সামনে হাজির হয়েছেন ভিন্ন এক গ্ল্যামারাস আবহে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের আভিজাত্যপূর্ণ গাউনে। পোশাকে কালো নকশা ও রূপালি অলংকরণের সংযোজন তার পুরো স্টাইলকে দিয়েছে আলাদা মাত্রা।

ফটোশুটে খোলা চুল, নিখুঁত মেকআপ ও আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে বেশ আকর্ষণীয় লাগছিল এই অভিনেত্রীকে। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়ে তিনি যেন নতুন এক দীঘিকেই তুলে ধরেছেন দর্শকদের সামনে।
আরও পড়ুন

একটি ছবিতে দেয়ালের পাশে দাঁড়িয়ে আবেদনময় দৃষ্টিতে পোজ দিতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে চেয়ারে বসা আধুনিক ও স্টাইলিশ উপস্থিতিতে ধরা দেন তিনি। বিশেষ করে বুটজুতা ও সাহসী পোজ পুরো ফটোশুটে যোগ করেছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া।

ছবি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতিকে বলেছেন অনন্য।

এএডি/


  বিষয়:   সবুজ  গাউন  নজর  দীঘি  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: