লিচু চুরিতে বাধা দেওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের সালথায় লিচু চুরি করায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ

2026-05-14T19:19:09+00:00
2026-05-14T19:19:09+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লিচু চুরিতে বাধা দেওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:১৯ পিএম 
প্রতীকী ছবি
ফরিদপুরের সালথায় লিচু চুরি করায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

Advertisement
নিহত আজিজুল ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার বাসিন্দা।


স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে ফুলবাড়িয়া গ্রামে আজিজুলের বাগান থেকে গোপনে লিচু চুরি করছিল পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের বাসিন্দা সাকিল মুন্সি ও তুষার মুন্সি। এ সময় লিচু পাড়ায় বাধা দেয় আজিজুলের ছেলে আকরাম মোল্যা। এতে আকরামকে তারা মারধর করে। সন্ধ্যায় আজিজুল স্থানীয় ফুলবাড়িয়া বাজারে গিয়ে সাকিল ও তুষারের কাছে আকরামকে মারধরের বিষয়টি জানতে চাইলে, উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আজিজুলকে বেধড়ক মারধর করলে, তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে, রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আজিজুলের মৃত্যুর পর তার পক্ষের লোকজন হামলাকারীসহ তাদের সমর্থকদের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে বলে জানা গেছে।

/মহু
  বিষয়:   ঢাকা  নগরকান্দা  ফরিদপুর  নিহত  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: