পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অভিযুক্ত নুরুল ইসলাম নুরু সরদার (৬৫)-কে গ্রেফতার

2026-05-14T19:44:39+00:00
2026-05-14T19:44:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৪৪ পিএম 
প্রতীকী ছবি
ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অভিযুক্ত নুরুল ইসলাম নুরু সরদার (৬৫)-কে গ্রেফতার করা হয়। তিনি ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গৃহবধূ জল বসন্তে আক্রান্ত হওয়ায় স্বামীর থেকে আলাদা ঘুমাচ্ছিলেন। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।’

/মহু


  বিষয়:   ধর্ষণ  বরিশাল  ঝালকাঠি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: