অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের বন্দেরবাড়ী এলাকায় পরিবেশ অধিদফতর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

2026-05-14T20:14:24+00:00
2026-05-14T20:14:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:১৪ পিএম 
স্টার ব্রিকস ইটভাটা। ছবি : সময়ের আলো
জামালপুরে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের বন্দেরবাড়ী এলাকায় পরিবেশ অধিদফতর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘স্টার ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটাকে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ও পরিবেশের জন্য ক্ষতিকর ফিক্সড চিমনি ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় জরিমানার অর্থ পরিশোধের জন্য স্টার ব্রিকসের ম্যানেজার তপন আহমেদ এজাজকে নির্দেশ দেওয়া হয়। এ সময়  ইটভাটার ফিক্সড চিমনি গুড়িয়ে দেওয়া হয়।


অভিযানে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ‘জামালপুর জেলায় মোট ৪টি ফিক্সড চিমনিযুক্ত ইটভাটা ছিলো। গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ৩টি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি একটিতে দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

মো. সাজ্জাদ হোসেন রাতুল জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। 

/মহু



  বিষয়:   ইটভাটা  জরিমানা  জামালপুর  ময়মনসিংহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: