নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ইসরায়েলের মানহানির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন সহিংসতার অভিযোগ তোলায় মার্কিন সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধে মানহানির মামলা করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির

2026-05-14T22:32:18+00:00
2026-05-14T22:32:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ইসরায়েলের মানহানির মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন সহিংসতার অভিযোগ তোলায় মার্কিন সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধে মানহানির মামলা করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই আইনি পদক্ষেপের নির্দেশ দেন।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক তদন্ত প্রতিবেদনে দাবি করে, ইসরায়েলি কারারক্ষী ও সৈন্যরা ফিলিস্তিনি বন্দিদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালাচ্ছে। এই প্রতিবেদনকে ‘জঘন্য ও বিকৃত মিথ্যা’ বলে অভিহিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। 


টাইমস-এর প্রতিবেদনটি পশ্চিম তীরের ১৪ জন নারী-পুরুষের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 

তারা অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে তারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এর আগেও অনেক ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি হেফাজতে একই ধরনের নির্যাতনের অভিযোগ তুলেছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নিউইয়র্ক টাইমস  ইসরায়েল  মানহানির মামলা  ফিলিস্তিনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: