লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সহিংসতায় শিশুদের হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
ইউনিসেফ জানিয়েছে, গত ১৭ এপ্রিল থেকে ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকলেও গত সপ্তাহেই দেশটিতে অন্তত ৫৯ শিশু হতাহত হয়েছে। ২ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২০০ এবং আহতের সংখ্যা ৮০৬ জনে পৌঁছেছে। গড়ে প্রতিদিন দেশটিতে প্রায় ১৪ জন শিশু হতাহত হচ্ছে।
এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, লেবাননের শিশুরা চরম সহিংসতা, বাস্তুচ্যুতি এবং মর্মান্তিক পরিস্থিতির শিকার হচ্ছে। যে সময় শিশুদের স্কুলে থাকা ও খেলার কথা, সে সময় তারা মৃত্যু ও ভয়াবহ আঘাতের সম্মুখীন হচ্ছে।
এই মাসব্যাপী ভয় ও অস্থিরতা থেকে শিশুদের সুরক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সময়ের আলো/জেডি