নিজ দেশে ফিরেছেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ প্রায় এক বছর নির্বাসিত জীবন কাটানোর পর নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নোবেলজয়ী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। বার্তাসংস্থা এপি

2026-10-26T08:23:45+00:00
2026-10-26T08:23:45+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নিজ দেশে ফিরেছেন মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:২৩ এএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রায় এক বছর নির্বাসিত জীবন কাটানোর পর নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নোবেলজয়ী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। বার্তাসংস্থা এপি সোমবার (২৬) অক্টোবর জানিয়েছে, গত ডিসেম্বরের পর মাচাদোকে গতকাল রোববার আবারও ভেনেজুয়েলায় দেখা গেছে।

গত বছর মাচাদো শান্তিতে নোবেল জয় করেন। ওই সময় তিনি ভেনেজুয়েলা থেকে পালিয়ে এসে সুইডেনে উপস্থিত হন এবং নিজের হাতে নোবেল পুরস্কার গ্রহণ করেন।

নোবেল জয়ের আগে মাচাদো ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলের নেতা হিসেবে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেন। এরপর নোবেল জয়ের পর নিকোলাস মাদুরো সরকারের চক্ষুসূলে পরিণত হন। এরপরই আত্মগোপনে চলে যান তিনি।

তবে এ বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় প্রবেশ করে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসে। এরপর মাচাদো প্রেসিডেন্ট হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন।


তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন না দেওয়ায় তিনি দেশের দায়িত্ব পাননি। যদিও ট্রাম্পকে সন্তুষ্ট করতে তিনি তার নোবেল পুরস্কারটি তাকে দিয়েছেন।

তবে ট্রাম্প মাচাদোর বদলে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকেই দায়িত্ব দেন।

মাচাদো এমন সময় আবারও দেশে ফিরলেন যখন তার দেশের গণতান্ত্রিক পক্রিয়া এখনো থমকে আছে। এমনকি তার ভবিষ্যত কী সেটিও অনিশ্চিত। কারণ মার্কিন সরকার হঠাৎ করে মাচাদোর হাতে ক্ষমতা দিতে চায় না। তারা এর বদলে ডেলসির মতো অর্থনীতিবিদকে ক্ষমতায় রাখতে চান। যিনি মার্কিনিদের নিষেধাজ্ঞার মধ্যেও ভেনেজুয়েলার তেল শিল্পকে বাঁচিয়ে রেখেছিলেন।

সূত্র: এপি

সময়ের আলো/টিকে
  বিষয়:   নিজ দেশে ফিরেছেন মাচাদো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: