আজ ইরানে হামলা হবে না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে রোববার (২৫ অক্টোবর) কোনো ধরনের হামলা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার তিনি জানান, আগামীকাল

2026-10-26T04:45:04+00:00
2026-10-26T04:45:04+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আজ ইরানে হামলা হবে না : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ এএম 
ছবি : সংগৃহীত
ইরানে রোববার (২৫ অক্টোবর) কোনো ধরনের হামলা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার তিনি জানান, আগামীকাল রোববার ইরানে হামলা হতে পারে। বাংলাদেশে রোববার পেরিয়ে সোমবার চলে এলেও; যুক্তরাষ্ট্রে এখনো রোববার চলছে।

এদিন নতুন করে ট্রাম্প হামলার ইঙ্গিত দেওয়ার পর আশঙ্কা তৈরি হয় যে কোনো সময় যুদ্ধ বেধে যাবে। এমন অবস্থায় এক সাংবাদিক তাকে এ নিয়ে জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, “আপনাকে কী আমি এই কথা বলব?” পরক্ষণেই তিনি বলেন, “উত্তরটি হলো ‘না’। আজ কোনো হামলা হবে ন।”

এদিকে ট্রাম্পের হুমকির পর ইরানও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিল। দেশটি বলেছে, নতুন করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যের বেসামরিক স্থাপনা থেকে শুরু করে সবকিছুতে হামলা চালানো হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইরান  হামলা  ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: