সংকটের চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গণমাধ্যমে চাপ সৃষ্টি কিংবা সামরিক হুমকি দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে— যুক্তরাষ্ট্রের এমন ধারণা ভুল বলে মন্তব্য করেছেন ইরানের

2026-10-25T22:28:46+00:00
2026-10-25T22:28:46+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সংকটের চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:২৮ পিএম 
ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সংগৃহীত ছবি
গণমাধ্যমে চাপ সৃষ্টি কিংবা সামরিক হুমকি দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে— যুক্তরাষ্ট্রের এমন ধারণা ভুল বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, নিজেদের ভুল হিসাব-নিকাশের কারণেই যুক্তরাষ্ট্র এমন এক সংকটের চোরাবালিতে আটকে পড়েছে, যেখান থেকে বেরিয়ে আসার পথ এখন দেশটিকেই খুঁজে নিতে হবে। খবর আলজাজিরার। 

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে, গণমাধ্যমে চাপ সৃষ্টি এবং সামরিক হুমকি প্রয়োগের মাধ্যমে ইরানকে নতি স্বীকারে বাধ্য করা সম্ভব। কিন্তু দেশটি ইরানের বর্তমান বাস্তবতা বুঝতে ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বুঝতে পারছে না যে বর্তমান ইরান অপমানজনক পাহলভি যুগের ইরান নয়। বরং দেশটি এখন আত্মবিশ্বাস, প্রতিরক্ষা সক্ষমতা ও অটল সংকল্পে বলীয়ান এক দুর্ভেদ্য দুর্গ। ইরানের ভূখণ্ডের মর্যাদা নিয়ে কোনো বিদেশি শক্তিকে শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ কখনোই দেওয়া হবে না।


ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, নিজেদের ভুল হিসাব-নিকাশের কারণে যুক্তরাষ্ট্র সংকটের চোরাবালিতে প্রবেশ করেছে। সেখান থেকে বেরিয়ে আসতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব এখন তাদেরই।

গালিবাফের এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল নিয়ে তেহরানের অবস্থান স্পষ্ট হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, সামরিক হুমকি কিংবা প্রচারণার মাধ্যমে দেশটির নীতিগত অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। বরং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উদ্যোগ যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  মোহাম্মদ বাঘের গালিবাফ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: