চাচার সোনার গয়না চুরি করে কিনলেন ১০ লাখ রুপির গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় চাচার সোনার গয়না চুরি করে সেই টাকা দিয়ে নতুন মাহিন্দ্রা থার গাড়ি কেনার অভিযোগ উঠেছে ১৯

2026-10-25T23:37:31+00:00
2026-10-25T23:38:33+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
চাচার সোনার গয়না চুরি করে কিনলেন ১০ লাখ রুপির গাড়ি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১১:৩৮ পিএম
সমরের বিরুদ্ধে চাচার বাড়ি থেকে ১৫ তোলা সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে। ছবি : এনডিটিভি
ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় চাচার সোনার গয়না চুরি করে সেই টাকা দিয়ে নতুন মাহিন্দ্রা থার গাড়ি কেনার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। সবচেয়ে অবাক করা বিষয়, নতুন গাড়ি কেনার পর সেই গাড়ির পূজা উপলক্ষে নিজের চাচাকেই আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে চুরির ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত তরুণ ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে কোলহাপুর জেলার পানহালা এলাকার সাতাভে গ্রামে। অভিযুক্ত তরুণের নাম সমর চবন। তিনি তার চাচা উমেশ মারুতি চবনের বাড়ির কাছেই থাকেন।

অভিযোগ অনুযায়ী, প্রায় এক মাস আগে উমেশের বাড়ি থেকে ১৫ তোলা সোনার গয়না চুরি করেন সমর। পরে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সংগ্রাম বাবাসো মোরের সহায়তায় গয়নাগুলো বিক্রি করে প্রায় ১০ লাখ রুপি পান তিনি। সেই টাকা দিয়েই নতুন মাহিন্দ্রা থার গাড়ি কেনেন সমর।

গাড়ির পূজায় ডাকতেই সন্দেহ

নতুন গাড়ি বাড়িতে আনার পর সেটির পূজা আয়োজন করেন সমর। এ উপলক্ষে চাচা উমেশকেও আমন্ত্রণ জানান তিনি। পূজায় পরার জন্য নিজের গয়না খুঁজতে গিয়ে উমেশ বুঝতে পারেন, তার ও তার স্ত্রীর গয়নাগুলো নেই। 


পরিবারের সদস্যরা আরও লক্ষ করেন, কাছেই রাখা উমেশের দাদির গয়না অক্ষত রয়েছে। শুধু উমেশ ও তার স্ত্রীর গয়নাই উধাও। এতে পরিবারের সন্দেহ হয়, চুরির সঙ্গে পরিচিত কেউ অথবা পরিবারের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি জড়িত থাকতে পারেন।

পুলিশের তদন্তে বেরিয়ে এল ঘটনা

দুই দিন আগে উমেশ চবন কোদোলি থানায় গয়না হারানোর অভিযোগ করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে সমরের হঠাৎ নতুন গাড়ি কেনা এবং গাড়ি কেনার টাকার উৎস সম্পর্কে তথ্য পায় তারা।

পুলিশের তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমরকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এরপর পুলিশ সমর চবন ও স্বর্ণ ব্যবসায়ী সংগ্রাম মোরেকে আটক করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সূত্র : এনডিটিভি 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   থার  চাচা  গয়না চুরি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: