হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুলা দ্য সিলভা। প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে অল্প

2026-10-26T07:18:21+00:00
2026-10-26T07:40:16+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:১৮ এএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৭:৪০ এএম
ছবি : সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুলা দ্য সিলভা। প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে অল্প ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে ব্রাজিলের নির্বাচন কমিশন জানায়, ৯৯ শতাংশ ব্যালট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় শেষ পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়েছে উভয় শিবিরকে।

ফ্লাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। আগের নির্বাচনে তাকে হারিয়েই ক্ষমতায় ফিরেছিলেন লুলা। পরে জাইর বলসোনারোর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা এবং লুলার কাছে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করার অভিযোগ ওঠে। আইনি জটিলতার কারণে তিনি এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি। তার পরিবর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো।


গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রথম দফার ভোট গ্রহণ করা হয়। তবে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রথম দফার ভোটে ফ্লাভিও বলসোনারো এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় জয় ছিনিয়ে নেন লুলা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সালের পর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম এমন ঘটনা ঘটল, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় দফায় হেরে গেলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাড্ডাহাড্ডি লড়াই  ব্রাজিল  প্রেসিডেন্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: