অবসরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন।বৃহস্পতিবার (১৪ মে) তার শেষ কর্মদিবস

2026-05-15T01:48:56+00:00
2026-05-15T01:48:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অবসরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:৪৮ এএম 
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন। ছবি: সংগৃহীত
সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) তার শেষ কর্মদিবস ছিল বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

এদিন তিনি দিবাগত রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

তবে সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম।


এর আগে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনে গত ২৬ ফেব্রুয়ারি মো. সরওয়ারকে ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছিল। 

আর গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির সেই সম‌য়ের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

/কেএইচও


  বিষয়:   অবসর  ডিএমপি  ভারপ্রাপ্ত কমিশনার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: