অনলাইন গেমিংয়ে বসতে পারে কর

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

বহু মানুষের অবসরের সঙ্গী অনলাইন গেমস। লাইভ স্ট্রিমিং করে মোবাইলের এসব গেমস কেন্দ্র করে আয়ও করছেন অনেকে। এবার অনলাইনে জনপ্রিয়

2026-05-15T04:16:49+00:00
2026-05-15T04:16:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
অর্থনীতি
অনলাইন গেমিংয়ে বসতে পারে কর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:১৬ এএম 
অনলাইন গেমস। ছবি : সংগৃহীত
বহু মানুষের অবসরের সঙ্গী অনলাইন গেমস। লাইভ স্ট্রিমিং করে মোবাইলের এসব গেমস কেন্দ্র করে আয়ও করছেন অনেকে। এবার অনলাইনে জনপ্রিয় সব গেমসে ২৫ শতাংশ কর আরোপ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হতে পারে।

ধারণা করা হচ্ছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অনলাইন গেমিং খাতে ২৫ শতাংশ উৎসে কর আরোপের সিদ্ধান্তও আসতে পারে।


এদিকে, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে দামি বৈদ্যুতিক প্রাইভেট কার ছাড়া অন্যান্য সব ধরনের বৈদ্যুতিক ব্যক্তিগত গাড়ির কর কমানোর সিদ্ধান্ত হচ্ছে।

অন্যদিকে, বিলাসবহুল বা ৩৫০০ সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হতে পারে। তবে ১৫০০ সিসির ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে অগ্রিম আয়কর ২৫ হাজার টাকা অপরিবর্তিত রাখা হচ্ছে।

/কেএইচও


  বিষয়:   অনলাইন গেমিং  কর 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: