ইপিজেডসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জেলা বিএনপির

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসছেন। সফরকালে তিনি দুটি খাল পুনঃখনন এবং ফ্যামিলি কার্ড

2026-05-15T14:30:30+00:00
2026-05-16T16:28:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর
ইপিজেডসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জেলা বিএনপির
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৪:২৮ পিএম
চাঁদপুর জেলা বিএনপি ও সংসদ সদস্যের প্রেস ব্রিফিংয়। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসছেন। সফরকালে তিনি দুটি খাল পুনঃখনন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে চাঁদপুরে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন এবং মেঘনা পাড়ের ৬০ কিলোমিটারে স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণসহ বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে চাঁদপুরবাসী।

শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলাবাসীর পক্ষ থেকে এসব দাবি তুলে ধরেন জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।

প্রেস ব্রিফিংয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে একটি আধুনিক ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের জোর দাবি থাকবে, প্রধানমন্ত্রী এই মেগা প্রকল্পটি আমাদের চাঁদপুরবাসীকে উপহার দেবেন। এটি বাস্তবায়িত হলে জেলায় কমপক্ষে দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুর ও আশপাশের জেলাগুলোর অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে যাবে।


চাঁদপুরের চলমান উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল চাঁদপুরের অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলতে চাই, এই অর্থনৈতিক অঞ্চলটি ইতোমধ্যে অনুমোদিত এবং এর কাজ চলমান থাকবে। এর পাশাপাশি নতুন করে ইপিজেড স্থাপন করাই এখন আমাদের প্রধান দাবি।

তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীর এই আগমন জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। সবাই অধীর আগ্রহে উনার দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন।

এমপি প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের বিস্তারিত সূচি গণমাধ্যমকে জানান, দুপুরে প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখণন কার্যক্রম উদ্বোধন করবেন। ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় ‘বিশ্বখাল’ পুনঃখণন কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল সাড়ে তিনটায় সরকারি কলেজ মাঠে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং চাঁদপুরবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণ দেবেন। বিকেল সাড়ে পাঁটায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

প্রেস ব্রিফিংকালে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 সময়ের আলো/জোই


  বিষয়:   ইপিজেড  জেলা বিএনপি  প্রধানমন্ত্রী  চাঁদপুর সফর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: