বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। নিহত ওই নেতার মজনু মিয়া(২৫) তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার

2026-05-15T19:33:47+00:00
2026-05-15T19:33:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৩৩ পিএম 
মজনু মিয়া। ছবি : সংগৃহীত
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। নিহত ওই নেতার মজনু মিয়া(২৫) তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাট মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠোনে কাজ করছিলেন মজনু মিয়া। এসময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

/কেএইচও


  বিষয়:   বজ্রপাত  ছাত্রশক্তি  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: