রাস্তার কাজে নিম্নমানের ইট বালু ব্যবহারের অভিযোগ, জনমনে ক্ষোভ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে একটি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে।উপজেলার বাংড়া ইউনিয়নের আইসড়াবাড়ী গ্রামে ৫৯০ মিটার

2026-05-15T22:22:22+00:00
2026-05-15T22:37:55+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
রাস্তার কাজে নিম্নমানের ইট বালু ব্যবহারের অভিযোগ, জনমনে ক্ষোভ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:২২ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ১০:৩৭ পিএম
নিম্ন মানের ইট ব্যবহারের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের কালিহাতীতে একটি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে।

উপজেলার বাংড়া ইউনিয়নের আইসড়াবাড়ী গ্রামে ৫৯০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটির সলিংয়ের কাজে নিম্নমানের ইট ব্যবহারের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এডিভি এর অধীনে এই ৫৯০ মিটার রাস্তা ইট সলিংয়ের কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী, এক নম্বর ইট দিয়ে রাস্তার সলিং করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে অত্যন্ত নিম্নমানের ও ব্যবহার অনুপযোগী ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুললেও ঠিকাদারের লোকজন তা গুরুত্ব দিচ্ছেন না।

স্থানীয়রা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু যেভাবে বালু না দিয়ে এবং নিম্নমানের ইট দিয়ে সলিং করা হচ্ছে, তাতে কয়েক মাসও রাস্তা টিকবে না। আমরা বাধা দিলে আমাদের কথা শোনা হচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য ময়ছের আলী সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে ঠিকাদারকে জানেনো হলে জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী দিয়ে ফোন দেন, ফলে আমি কিছু বলতে পারছি না।


বর্তমানে নিম্নমানের ইট ব্যবহারের কারণে স্থানীয়রা কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন। 

এলাকার সচেতন মহল মনে করছেন, দ্রুত যথাযথ তদারকি না করলে সরকারের বিপুল অর্থ লুটপাট হবে এবং অল্প দিনেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে তারা জানান, আমরা নিয়ম অনুযায়ী যে ইট ধরা আছে সেগুলো দিয়ে কাজ করছি। দু-একটা ইট নিম্নমানের থাকতে পারে। 

উপজেলা প্রকৌশল কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচও


  বিষয়:   রাস্তা  নিম্নমানের ইট  অভিযোগ  জনমনে ক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: