কলকাতার নিজাম রেস্তোরাঁয় বিক্রি বন্ধ গরুর মাংসের সব পদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতার ধর্মতলা এলাকার প্রায় শতবর্ষ প্রাচীন ও ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘নিজাম’ এবার গরুর মাংস দিয়ে তৈরি সব ধরনের খাবার বিক্রি বন্ধ

2026-05-15T23:15:29+00:00
2026-05-15T23:37:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার নিজাম রেস্তোরাঁয় বিক্রি বন্ধ গরুর মাংসের সব পদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:১৫ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ১১:৩৭ পিএম
নিজাম রেস্তোরাঁ। সংগৃহীত ছবি
কলকাতার ধর্মতলা এলাকার প্রায় শতবর্ষ প্রাচীন ও ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘নিজাম’ এবার গরুর মাংস দিয়ে তৈরি সব ধরনের খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে এই রেস্তোরাঁটি তার কাবাব রোল, বিরিয়ানি, তন্দুর ও কাবাবের জন্য জনপ্রিয় হলেও, গরুর মাংসের বিশেষ পদগুলো আলাদা শাখা থেকে পরিবেশন করা হত। সেই অংশটি এখন আর চালু নেই। 

রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য না করলেও ভেতরের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যবসায়িক অনিশ্চয়তা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ব্যবসা স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর পশু জবাই ও মাংস বিক্রি সংক্রান্ত বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান নিয়ে ইতোমধ্যেই বাজারে প্রভাব পড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। বিশেষ করে গরুর মাংসের যোগান কমে যাওয়া ও দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে রেস্তোরাঁ ব্যবসা বড় চাপ তৈরি করেছে।

একাধিক রেস্তোরাঁ মালিক জানান, আগে যেখানে নিয়মিত সরবরাহ পাওয়া যেত, এখন তা অনেক কমে গেছে এবং বেশি দামে কিনতে হচ্ছে। এর ফলে লাভের মার্জিন কমে গেছে এবং অনেক দোকানেই গরুর মাংসের পদ সীমিত করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে। 

ধর্মতলা ও আশপাশের এলাকাগুলোর ছোট-বড় রেস্তোরাঁ মালিকদের একাংশ বলছেন, পরিস্থিতি এমনই যে ভবিষ্যতে এই ধরনের পদ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তাদের মতে, শুধু সরবরাহ নয়, বাজারে চাহিদা ও দামের ওঠানামাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 


একজন রেস্তোরাঁ কর্মী জানান, আগে যে বিরিয়ানি ৮০–১০০ টাকায় বিক্রি হতো, এখন সেটাই ১৪০–১৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারণ মাংসের দাম অনেক বেড়ে গেছে। 

তবে পার্ক স্ট্রিটসহ শহরের কিছু অভিজাত রেস্তোরাঁয় এখনো গরুর মাংসের পদ পাওয়া যাচ্ছে। সেখানকার এক হোটেল ম্যানেজার জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কোনো সরকারি নির্দেশ না আসে, ততক্ষণ আমরা নিয়ম মেনে ব্যবসা চালিয়ে যাব। 

অন্যদিকে কিছু ব্যবসায়ী বলছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে কোনো বাধা বা নির্দেশ এলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

আরেক হোটেল মালিকের কথায়, এখনও সমস্যা তৈরি হয়নি৷ তাই ব্যবসা করতে পারছি। তবে দাম বাড়ার ফলে ব্যবসায় একটা সমস্যা তৈরি হচ্ছে। মাংস আসছে না আগের মতো। এখন যেটুকু মিলছে বেশি দামে। যদিও পার্ক স্ট্রিট চত্বরে বেশ কিছু রেস্তরাঁয় বিক্রিবাট্টা স্বাভাবিক রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হোটেল ম্যানেজারের কথায়, নির্দেশিকা জারি হলে ব্যবসার স্বার্থে অবশ্যই সরকারি নির্দেশ মানব। আমরা চাই সুষ্ঠু ভাবে ব্যবসা করতে। 


/ইউএমএইচ



  বিষয়:   নিজাম  গরুর মাংস  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: